অবশেষে গাজার যুদ্ধবিধ্বস্ত জনগণের মুখে হাসি ফুটেছে। কাতারি মধ্যস্থতাকারীদের উদ্যোগে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বুধবার (১৭ জানুয়ারি) রয়টার্স জানায়, এই চুক্তি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে এবং রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। প্রথম ধাপে বন্দিমুক্তি দিয়ে চুক্তির বাস্তবায়ন শুরু হবে।
এদিকে, গাজায় চলমান সংঘর্ষের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিগত ১৫ মাসের সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেট জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা হয়ত ৪০ শতাংশ কম।
কাতারসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির প্রস্তাব বারবার উঠলেও ইসরাইল এতদিন তা এড়িয়ে যাচ্ছিল। তবে অবশেষে শান্তি আলোচনায় অগ্রগতি সম্ভব হয়েছে।
এই চুক্তি বাস্তবায়িত হলে গাজা অঞ্চলে বহুদিনের সংঘর্ষের অবসান ঘটানোর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আশা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ